Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অভয়নগরে সাবেক পৌর কাউন্সিলরসহ আ.লীগ নেতা গ্রেফতার

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৪৬ পিএম

অভয়নগরে সাবেক পৌর কাউন্সিলরসহ আ.লীগ নেতা গ্রেফতার

Advertisement

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা (৪৫) ও শেখ হাবিবুর রহমান (৬২) নামে ইউনিয়ন আওয়ামী লীগের (কর্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে শেখ হাবিবুর রহমানকে এবং বেলা ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রাম থেকে মিজানুর রহমান মোল্যাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর রহমান মোল্যা নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বুইকারা গ্রামের মৃত আবু বক্কার মোল্যার ছেলে।

গ্রেফতার শেখ হাবিবুর রহমান সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাতলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোমবার দুপুরে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ২০২৫ সালের ১৮ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাত ও সকালে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম