Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝিনাইদহে আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

ঝিনাইদহে আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

ঝিনাইদহে আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন দলটির নেতাকর্মী ও পরিবারের স্বজনরা। 

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা অস্বীকার করেছেন থানার ওসি জেল্লাল হোসেন। 

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ির নিচতলায় দলীয় অফিসে বসেছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার। এ সময় পুলিশ এসে বাধাগ্রস্ত করে এবং মোস্তাফিজুর রহমান বিজুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর নেতাকর্মী ও এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন। এ সময় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুর ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। 

এই প্রতিবেদকের কাছে আসা একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান অফিসে বসে আছেন। সেখানে কালীগঞ্জ থানার এসআই শামিনুর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য যায়। এ সময় তারা কথা বলেন। পরে মোস্তাফিজুর রহমান বিজুকে ধরে অফিসের বাইরে নিয়ে গেলে নেতাকর্মী ও পরিবারের স্বজনরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন,  কালীগঞ্জ থানার একটি দল সেখানে গেলে মোস্তাফিজুর রহমান বিজু পালিয়ে যান। ভিডিওতে দেখা যাচ্ছে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেন। পালিয়ে যাওয়ার সময় মোবাইল পড়ে যায়। এটা হেফাজতে আছে। পরিবারের কেউ এলে দিয়ে দিবে। তবে কোনো মানিব্যাগ পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

ড. ইউনূসকে হেনস্তা করে কী অর্জন করল আওয়ামী লীগ?

ড. ইউনূসকে হেনস্তা করে কী অর্জন করল আওয়ামী লীগ?

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আরও পড়ুন

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম