Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝিনাইদহে পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:১৬ পিএম

ঝিনাইদহে পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

ছবি: যুগান্তর

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলায় জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামি করা হয়েছে।

জানা গেছে, সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ির নিচতলায় দলীয় অফিসে বসেছিলেন মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার। এ সময় পুলিশ এসে বাধাগ্রস্ত করে এবং মোস্তাফিজুর রহমান বিজুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর নেতাকর্মী ও এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন। এ সময় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুর ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। 

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাছ চাষে লিজ নিয়ে ভরাট করে দোকান বাণিজ্য

নন্দনগাছীতে রেলের ৩০ একর ভূমি মাছ চাষে লিজ নিয়ে ভরাট করে দোকান বাণিজ্য

সাঈদ খোকন পরিবারের ২৯৭ কোটি টাকা কর ফাঁকি

সাঈদ খোকন পরিবারের ২৯৭ কোটি টাকা কর ফাঁকি

ডিসেম্বরের আগেই ব্লু-প্রিন্ট আওতায় গ্রেফতার...

ডিসেম্বরের আগেই ব্লু-প্রিন্ট আওতায় গ্রেফতার...

সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

তারা নিশ্চিত দোজখে যাবে: ফারুকী

তারা নিশ্চিত দোজখে যাবে: ফারুকী

আরও পড়ুন

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম