Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে অনুপ্রবেশকালে চারজনকে আটক করেছে স্থানীয়রা

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:০৭ পিএম

সীমান্তে অনুপ্রবেশকালে চারজনকে আটক করেছে স্থানীয়রা

ছবি: সংগৃহীত

Advertisement

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) ভোর ৬টায় শংকরপুর ইউনিয়নের শালকি মৈজাকুড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়। 

আটকদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। ৪ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের বাসিন্দা আকুব্বর মোল্যা ও তার স্ত্রী জাহানারা বেগম।

শংকরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার পংকজ বসাক এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চারজন। ভোরে স্থানীয়রা তাদের শালকি মৈজাকুড়ি গ্রামে চলাফেরা করতে দেখে আটক করে। পরে তাদের ইউনিয়ন পরিষদে আনা হয়। আমি তাদের স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সঙ্গে কথা বলেছি। 

তারা আমাকে জানিয়েছে- আটকরা কাজের সন্ধানে ভারতে যায় ও আসে। তবে তারা কিভাবে ভারতে যাওয়া-আসা করে তাদের পরিবার কিছু জানে না।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, এটা পুশইনের ঘটনা নয়। এটি অনুপ্রবেশের ঘটনা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হিলিতে হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৪, বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট

হিলিতে হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৪, বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট

বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম