Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাল পুনঃখনন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ২ মন্ত্রী

Advertisement

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:০৪ পিএম

খাল পুনঃখনন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ২ মন্ত্রী

খাল পুনঃখনন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ২ মন্ত্রী

Advertisement

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চন্দ্রখালী খাল পুনঃখনন প্রকল্পকে ঘিরে পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন দুই মন্ত্রী।

বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রখালী খালের গাজীখালী নদীসংলগ্ন এলাকায় তালের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং খালের পাড়ের মাটি ক্ষয়রোধে তালের গাছ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান মোল্লাহসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা সাটুরিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন এবং গৃহ নির্মাণ মঞ্জুরির চেক বিতরণ করেন।

এ সময় তিনি সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পরবর্তীতে বিমানমন্ত্রী সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

পরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম