চট্টগ্রামে কাভার্ডভ্যানচাপায় স্বামী-স্ত্রী নিহত
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:২৯ পিএম
মো. নাজিম উদ্দিন তালুকদার ও তার স্ত্রী তাসলিমা আক্তার
|
ফলো করুন |
|
|---|---|
নগরীতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পাঁচলাইশ থানা এলাকার মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেছে।
নিহতরা হচ্ছেন- রাউজান উপজেলার ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন তালুকদার (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। নাজিম উদ্দিন ডিসি রোড এলাকায় অবস্থিত ‘উইলস স্টার’ নামে একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেল চাপা দিলে আরোহীরা গুরুতর আহত হন। পুলিশ ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত যুগান্তরকে জানান, কাভার্ডভ্যানের চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে।
