Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুল ফাঁকি দেওয়ায় ৭ দিনে ৮শ গাছের চারা লাগাতে হবে ৪ ছাত্রকে

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:০৩ পিএম

স্কুল ফাঁকি দেওয়ায় ৭ দিনে ৮শ গাছের চারা লাগাতে হবে ৪ ছাত্রকে

স্কুল ফাঁকি দেওয়ায় ৭ দিনে ৮শ গাছের চারা লাগাতে হবে ৪ ছাত্রকে

Advertisement

রাজবাড়ীর পাংশায় স্কুল ফাঁকি দেওয়ায় চার শিক্ষার্থীকে অভিনব শাস্তি দিয়েছে পাংশা উপজেলা প্রশাসন। শাস্তি হিসেবে তাদের প্রত্যেককে আগামী ৭ দিনের মধ্যে ২শ করে মোট ৮শ গাছের চারা রোপণ করতে হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালের দিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক এ সিদ্ধান্ত দেন।

ইউএনও মো. রিফাতুল হক বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বিআরডিবি অফিসে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান শেষে ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরে পূর্বপাশের পুকুরঘাটে স্কুল ইউনিফর্ম পরিহিত চার শিক্ষার্থীকে দেখতে পান। তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেয় এবং টিফিনের ছুটিতে পুকুরে সাঁতার কাটতে এসেছে বলে জানায়।

তবে ইউএনওর কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বিদ্যালয়ে যোগাযোগ করা হলে জানা যায়, ওই শিক্ষার্থীদের কাউকেই বিদ্যালয় থেকে ছুটি দেওয়া হয়নি। পরে বিকালের দিকে চার শিক্ষার্থী তাদের অভিভাবকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে স্বীকার করে যে, তারা শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির আবেদন অনুমোদনের কপি তৈরি করে বিদ্যালয় থেকে বের হয়েছিল।

শিক্ষার্থীদের অভিভাবকরা ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না বলে ইউএনওকে প্রতিশ্রুতি দিলে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে শর্ত হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ৭ দিনের মধ্যে ২শ করে মোট ৮শ গাছের চারা রোপণ করতে বলা হয়েছে।

ইউএনও মো. রিফাতুল হক রাতে যুগান্তরকে বলেন, উপজেলা পরিষদের ওই পুকুরে এর আগেও সাঁতার কাটতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে সতর্কীকরণ সাইনবোর্ডও রয়েছে। স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করা শিক্ষার্থীদের বিষয়ে উপজেলা প্রশাসনের নজর রয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

প্রশাসনের এ ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

কলেজছাত্র রোহান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

আমবাগানে পড়ে ছিল অবিস্ফোরিত ৪২ ককটেল

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম