Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৩:০৫ পিএম

নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

প্রতীকী ছবি

Advertisement

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর এলাকায় মো. শাহাদাত (২৩) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত শাহাদাত খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। পুলিশ বলছে, ঘটনাস্থলে গুলি ছোড়ার কোনো প্রাথমিক আলামত পাওয়া যায়নি।

আহত শাহাদাতের বড় ভাই ও যুবদল নেতা মো. হাবীব অভিযোগ করেন, তিনি ও তার ভাই বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অনিয়ম নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করে আসছিলেন। এর জেরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের হুমকি দিয়ে আসছিল বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ ভূঞা ও রহিম হাজির ইন্ধনে কয়েকজন যুবলীগ কর্মী শাহাদাতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে জাবেদ, মোরশেদ, মাসুম ও রিয়াদের নেতৃত্বে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শাহাদাতের তলপেট ও উরুতে ছররা গুলি লাগে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মফিজ ভূঞা ও রহিম হাজী মুঠোফোনে বলেন, এটি তাদের দলীয় কোন্দলের বিষয়। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, বিকালে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে অভিভাবকরা দুই পক্ষ হয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, শাহাদাতের পরিবার গুলিতে আহত হওয়ার অভিযোগ করেছে। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে গুলি ছোড়ার কোনো আলামত পায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

দীর্ঘদিনের রোগযন্ত্রণা সইতে না পেরে অ্যাসিড পান, যুবকের মৃত্যু

দীর্ঘদিনের রোগযন্ত্রণা সইতে না পেরে অ্যাসিড পান, যুবকের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম