Logo
Logo
×
   

সারাদেশ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:১৮ পিএম

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহত শিক্ষক উপজেলার মধ্যকুটিচন্দ্রখানা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন আলীর ছেলে মো. আনোয়ার হোসেন। তিনি একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুন বিকাল ৩ টার দিকে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে তার বাবাকে নিয়ে ফুলবাড়ী আসার সময় একটি গরুর বাছুর দৌড় দিলে তার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে আবারও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এনে রাখা হয়েছিল। দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম