Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩

সংগৃহীত ছবি।

Advertisement

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুন) বিকালে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মুসলেম উদ্দিন ফকির বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ছাত্রলীগকর্মী জাহিদুল হাসান ওরফে আকাশ মীরকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ৮০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া বাজার এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। পরে রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার বিশকাকুনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম, পাইলাটি দক্ষিণপাড়া গ্রামের যুবলীগকর্মী আনোয়ার হোসেন তালুকদার এবং কালিহর মাইজপাড়া গ্রামের ছাত্রলীগকর্মী আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নারান্দিয়া বাজার এলাকায় কয়েক মিনিটের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ছাত্রলীগের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় কয়েকজন নেতা-কর্মীও নিজেদের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করেন।

মিছিলে নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান (ফাহিম) এবং ছাত্রলীগকর্মী জাহিদুল হাসান। শুক্রবার দুপুরে মুনতাসির মাসুদের ফেসবুক আইডি থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ব্যানারে লেখা ছিল, ‘সংগ্রামই সাহসীদের পরিচয়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে...’। মিছিলে অংশ নেওয়া অনেকের মুখ মাস্ক, তোয়ালে বা কাপড় দিয়ে ঢাকা ছিল।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম