Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উলটে আহত ১৫

Advertisement

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উলটে আহত ১৫

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামের লোহাগাড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস উলটে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহারদিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন সুমাইয়া (২৪), সাব্বির (২৪), রিয়াদ (১০), সাকিব হাসান (২২), নাঈম (২০), মঈনুল (১৮), মতিউর রহমান (২৬), শামীম (২০), মিজানুর রহমান (২৫), মতিউর রহমান (২০) প্রমুখ।  

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টার এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করে। আহতরা সবাই বগুড়ার শাহজাহানপুর এলাকার বাসিন্দা। 

আহত মিজানুর রহমান জানান, তারা বগুড়া থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। রোববার সকালে কক্সবাজার থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেওয়ার পর লোহাগাড়ার লোহারদিঘির পাড় এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কে উলটে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন খান বলেন, চট্টগ্রামমুখী পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উলটে যায়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম