Logo
Logo
×
   

সারাদেশ

ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৫০ পিএম

ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক

চাঁন বাদশাকে আটক করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুরে ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ঘটনায় অভিযুক্ত চাঁন বাদশাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) ভোরে বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে।

এর আগে গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবলা প্রাণীর সঙ্গে এমন নির্মমতায় তার শাস্তির দাবি জানান স্থানীয়রা।

এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় চাঁন বাদশার সহযোগী শাহাদাৎকে আটক করে পুলিশ। এরপর রোববার ভোরে চাঁন বাদশাকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ফেসবুকে ভিডিও দেখার পর তদন্তে নামে পুলিশ। পরে অভিযুক্ত ছাগল মালিক চাঁন বাদশাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .