Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:৫৯ পিএম

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Advertisement

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত বেলাল সরদারকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা-পুলিশ।

রোববার (২৮ জুন) রাতে শহরের নাগেরবাজার এলাকার ৭ নম্বর ওয়ার্ডে সিরাজ উদ্দিন শাহিনের বাসায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরেই বেলাল ওই বাসার দুটি ছোট কক্ষের একটিতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগমকে (৩৭) বিভিন্ন সময় মারধর করতেন তার স্বামী। রোববার সন্ধ্যার পর দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজিয়াকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। বেলাল ও রাজিয়ার দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

নিহত রাজিয়ার ভাই রিপন বলেন, বেলাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া ও তাস খেলায় আসক্ত ছিল। কিছুদিন আগেও আমার বোনকে শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দিতে চাপ দিয়েছিল। আমরা তাকে বারবার জুয়া না খেলতে বলেছি, কিন্তু সে কোনো কথাই শুনত না।

স্থানীয় সাইফুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে বেলাল আমার বন্ধু। আগে সে রুটির দোকানে কাজ করত। কিন্তু পরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে।

বাগেরহাট সদর মডেল থানার ওসি সামসুল আরিফিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম