Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, উদ্ধার ১২

Advertisement

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, উদ্ধার ১২

Advertisement

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আরেকটি জাহাজের ধাক্কায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযানে জাহাজে থাকা ১২ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। 

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী চ্যানেলের নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি বে হারবার-২। 

কোস্টগার্ডের জনসংযোগ শাখা জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রথমে আটজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও চারজনকে নিরাপদে উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা। উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। 

জানা গেছে, বে হারবার লিমিটেডের মালিকানাধীন লাইটার জাহাজটি পাথরবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় অপর একটি জাহাজের ধাক্কায় এটি আংশিকভাবে ডুবে যায়।  

চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন জানান, নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে বে হারবার লিমিটেডের লাইটার জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। তবে এটি বাণিজ্যিক জাহাজ চলাচলের মূল চ্যানেলের বাইরে থাকায় বন্দরের নৌপথ নিরাপদ রয়েছে এবং জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। 

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ডুবে যাওয়া লাইটার জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

পারস্য ও ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা

পারস্য ও ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা

২৪১ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ, জাভা সাগরে উদ্ধার অভিযান

২৪১ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ, জাভা সাগরে উদ্ধার অভিযান

হরমুজে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম