Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কর্ণফুলী নদীতে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণে ৬ নাবিক দগ্ধ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৩৭ পিএম

কর্ণফুলী নদীতে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণে ৬ নাবিক দগ্ধ

কর্ণফুলী নদীতে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ

Advertisement

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা ‘এফভি দেশ’ নামে একটি মাছধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে কর্মরত ছয়জন নাবিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে নগরীর সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে এ ঘটনা ঘটে। রাতে জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

‘এফভি দেশ’ আমেনা ফিশিং লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন।

দগ্ধরা হলেন- জাহাজের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ। এর মধ্যে আশিকুজ্জামান তামিম, রুবেল ও শাহ আলমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

‘এফভি দেশ’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ যুগান্তরকে বলেন, আমেনা ফিশিং লিমিটেডের দুটি জাহাজ পাশাপাশি নোঙর করে রাখা ছিল। প্রতিদিনের মতো ‘এফভি দেশ’ জাহাজে তিনজন নাবিক ইঞ্জিন রুমে রুটিন কাজগুলো করছিলেন। হঠাৎ করে সেখানে বিকট শব্দে বিস্ফোরণে আগুন লেগে যায়। আগুন এফবি দেশ থেকে এফবি ডিজনি নামক জাহাজেও ছড়িয়ে পড়েছিল। পরে ফায়ার এক্সটিংগুইশার এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের সময় জাহাজের ইঞ্জিন বন্ধ ছিল এবং জেনারেটর চালু ছিল। ধারণা করছি, জেনারেটর থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ৬ জন দগ্ধকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ইঞ্জিন রুমে যারা কর্মরত ছিলেন তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম