Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুলের মাঠে ঢুকে ৬ শিক্ষার্থীকে কামড়াল কুকুর

Advertisement

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম

স্কুলের মাঠে ঢুকে ৬ শিক্ষার্থীকে কামড়াল কুকুর

গুরুদাসপুর হাসপাতাল

Advertisement

নাটোরের গুরুদাসপুরে স্কুলের মাঠে ঢুকে ছয় ছাত্রকে কামড়ে জখম করেছে একটি পাগলা কুকুর। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলার সময় মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। পরে ক্ষিপ্ত গ্রামবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।

আক্রান্ত শিশুরা বুধবার হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়েছে।

শিশুদের স্বজনরা জানান, হামলাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক দল শিশু ব্যাডমিন্টন খেলছিল। এ সময় অসাবধানতাবশত সোহেল রানা (১০) নামে এক শিশু সেখানে থাকা একটি কুকুরের গায়ের উপর পড়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি তার শরীরে এলোপাতাড়ি কামড় দেয়। পর্যায়ক্রমে তার অন্য ৬ সহপাঠীকে কামড় দিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা কুকুরটিকে পিটিয়ে মেরে পাশের নন্দকুঁজা নদীতে ফেলে দেয়।

কুকুরের কামড়ে আহত শিশুরা হচ্ছে- সোহেল রানা (১০), সাগর (১১), মুহিত (১০), মেহেদী (১২), মুন্নাফ (১০) ও হাদী (১১)।

শিশুদের স্বজনরা জানান, পাগলা কুকুরের কামড়ে আহত শিশুরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। ঠিকমতো খাচ্ছে না তারা।

গুরুদাসপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিশুদের চোয়াল, হাত ও পায়ে কামড়ের ক্ষত রয়েছে। তাদের ক্ষতস্থান পরিষ্কার করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভয় বা আতঙ্কের কারণ নেই। নিয়ম করে ভ্যাকসিন নিলেই সুস্থ হয়ে উঠবে তারা।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস বলেন, হাসপাতালে ভ্যাকসিনের সংকট নেই। তবে কুকুরের চেয়ে বিড়ালের কামড়ে আক্রান্ত শিশু রোগী ভ্যাকসিন নিতে আসছে বেশি। এ সংক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির বিড়ালগুলোকে ভ্যাকসিনের আওতায় আনা জরুরি বলে বনে করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম