Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু

Advertisement

শিশুদের হামের প্রকোপ শেষ হতে না হতেই আবারও হানা দিচ্ছে ডেঙ্গু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে চিকিৎসাধীন অবস্থায় চমক ফুল নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

চমক ফুল (৬৫) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া গ্রামের শাহাদুজ্জামানের স্ত্রী।

ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, আক্রান্ত বৃদ্ধা গত ২৭ জুন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং মঙ্গলবার (৩০ জুন) রাত সোয়া ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গুর পাশাপাশি তিনি কিডনি, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে ৭ জন ভর্তিসহ হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৩ জন। এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু নিয়ে মোট ১৩৩ জন হাসপাতালে ভর্তি হন এবং মোট ৫ জনের মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম