নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আহত
Advertisement
সাঘাটা ও গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাঘাটায় শাকিল (১৯) নামে এক মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে দাদি ফেরেজা বেগম (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দাদা করিম মিয়া (৭০)।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামারপবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের মাদকাসক্ত শাকিল মিয়া বেশ কিছু দিন আগে বিয়ে করে সংসার শুরু করে। বিয়ের কিছুদিন পর তার স্ত্রী বুঝতে পারে যে তার স্বামী একজন মাদকাসক্ত। অনেক চেষ্টা করেও স্ত্রী রত্না বেগম স্বামীকে এই মাদক থেকে ফেরাতে পারেনি। সেই কারণে আজ সকালে স্ত্রীর রত্না বেগম তার বাবার বাড়িতে চলে যায়। পরে স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার জন্য শাকিল তার দাদা-দাদিকে চাপ দেয়। তার কথায় রাজি না হলে কথা কাটাকাটির এক পযার্য়ে শাকিল ধারালো অস্ত্র দিয়ে দাদা ও দাদিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দুজন গুরুত্বর আহত হন।
পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত দাদি ফেরেজা বেগম ও দাদা করিম মিয়াকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে জুমারবাড়ী ইউনিয়নের কায়দার গেট নামক স্থানে দাদি ফেরেজা বেগম মারা যান।
এ ব্যাপারে সাঘাটা থানার ওসি মাহবুব আলম জানান, গ্রেফতার শাকিল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তার স্ত্রী বাপের বাড়িতে চলে গেলে তিনি ক্ষুদ্ধ হয়ে তার দাদা ও দাদির সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শাকিল মিয়া বেপরোয়া কুপিয়ে দুজনকে হত্যার চেষ্টা করে। পরে আহতদের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে ধরে ফেলে। হাসপাতালে নেওয়ার পথে দাদির মৃত্যু হয় বলে আমরা খবর পেয়েছি। লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

