Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ফাইল ছবি

Advertisement

নেত্রকোনার কেন্দুয়ায় বড় বোনের বাড়িতে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলাটি দায়ের করেন।  

এ ঘটনায় অভিযুক্ত মো. মতি মিয়া (৫৫) বাট্টা ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।  ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।  ভুক্তভোগী ওই ছাত্রী হেঁটে বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন।  পথিমধ্যে বাট্টা এলাকায় পৌঁছালে অভিযুক্ত মতি মিয়া তাকে মুখ চেপে পাশের খেতে নিয়ে ধর্ষণ করে।  পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।  পরে মঙ্গলবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেন।  

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম