Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর ফাঁস দিলেন তরুণী

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম

প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর ফাঁস দিলেন তরুণী

ফরিদগঞ্জ থানা

Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সীমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর তরুণী ফাঁস দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে।

সীমা আক্তার ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামের সৌদি প্রবাসী নবীর হোসেনের স্ত্রী ও কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির বাচ্চু মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সীমা আক্তারকে বাবার বাড়ির বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মানিক হোসেন জানান, তিন বছর আগে চরকুমিরা গ্রামের মিজানুর রহমানের ছেলে নবীর হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সীমার। তাদের ১৯ মাসের এক পুত্রসন্তান রয়েছে। স্বামী সৌদি আরবে থাকলেও গত কয়েক দিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার (৩০ জুন) রাত এবং বুধবার সকালেও ফোনে অনেক ঝগড়া হয়।

মানিক হোসেন অভিযোগ করেন, সীমাকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মানসিকভাবে নির্যাতন করছিলেন।

তিনি বলেন, আমার বোনকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করব।

ফরিদগঞ্জ থানার এসআই নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

প্রাণিসম্পদ মন্ত্রী গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম