শহীদ বরকত স্টেডিয়ামে বৃষ্টিতে থেমে নেই ফুটবল উন্মাদনা
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম
শহীদ বরকত স্টেডিয়ামে বৃষ্টিতে থেমে নেই ফুটবল উন্মাদনা
|
ফলো করুন |
|
|---|---|
কয়েক দিন ধরেই শহীদ বরকত স্টেডিয়ামে চলছে ফুটবল উন্মাদনা। মুসলধারে বৃষ্টিতেও সেই উন্মাদনা থেমে নেই।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে চতুর্থ দিনের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে এইচএমআরসি ঠাকুরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে টঙ্গী ফুটবল একাডেমি, গাজীপুর।
গত ২০ জুন থেকে শুরু হয় বরকত স্টেডিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
বুধবার অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
খেলাটি উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শারিয়ার নজির এবং সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গাসিক সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু।
এ সময় দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন এ টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মদ সুমন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, বিএনপি নেতা ও গাসিক সাবেক কাউন্সিলর মো. তানভীর আহাম্মেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জিয়া পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান, শেখ রাসেল আহাম্মেদ শ্যামল প্রমুখ।
সারা দেশ থেকে মোট ১৬টি জেলা টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
এ খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে স্টেডিয়ামে হাজার হাজার দর্শক সমাবেত হয়। এ সময় বৃষ্টিভেজা মাঠে শক্তিশালী দুই দলের খেলোয়াড়দের তুমুল লড়াই এবং ফুটবল দর্শকদের মুহুর্মুহু স্লোগান ও হাততালিতে মাতিয়ে তুলে পুরো স্টেডিয়াম এলাকা। উক্ত খেলার নির্ধারিত সময়ে শেষ মুহূর্তে টঙ্গী ফুটবল একাডেমি-২-১ গোলে এইচএমআরসি ঠাকুরগাঁওকে হারিয়ে এগিয়ে যায়।
প্রতিদিন হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে।
