Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদত্যাগের পর এলাকায় দীপেন দেওয়ান

রাঙামাটিতে বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

রাঙামাটিতে বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে

নিজ নির্বাচনি এলাকা রাঙামাটিতে সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান

Advertisement

রাঙামাটিতে বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দলীয় নেতাকর্মীসহ পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র বানচাল করে দিতে হবে। পাহাড়ি-বাঙালি ভাইয়ে ভাইয়ে সবার শান্তিপূর্ণ সহাবস্থান সুদৃঢ় করতে হবে, যাতে কেউ সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।

পদত্যাগের এক মাস পর বুধবার (১ জুলাই) বিকালে নিজ নির্বাচনি এলাকা রাঙামাটিতে ফিরে দলীয় সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

এর আগে ১ জুন শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ ছাড়েন দীপেন দেওয়ান। তার এ পদত্যাগের বিষয়টি পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়ে ওঠে।

বুধবার তিনি ঢাকা থেকে বিকালে রাঙামাটি পৌঁছলে কাউখালী উপজেলার বেতবুনিয়া গোদারপাড় গিয়ে মিছিল ও স্লোগানে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দীপেন দেওয়ানকে বরণ করেন জেলা ও উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। এরপর তাদের প্রিয় নেতাকে বিশাল গাড়িবহরযোগে নিয়ে যাওয়া হয় রাঙামাটি শহরের কাঠালতলীর দলীয় কার্যালয়ে।

সেখানে উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন। এরপর কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন দীপেন দেওয়ান।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সাইফুল ইসলাম পনিরসহ বহুসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দলীয় কার্যালয়ের সামনে বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় তিনি তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দীপেন দেওয়ান বলেন, মন্ত্রী থেকে পদত্যাগে হতাশ না হয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ চালিয়ে যেতে হবে। আমি এখনো সংসদ-সদস্য আছি, সংসদ-সদস্যের দায়িত্ব পালন করছি। তাই হতাশার কিছুই নেই। যতদিন দায়িত্বে আছি, এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাব। রাঙামাটিতে বিএনপিকে ঘিরে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

দীপেন দেওয়ান পদত্যাগের পর তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং জাতীয় সংসদের বাজেট অধিবেশনেও অংশ নেন। তার পদত্যাগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে তাকে মন্ত্রিত্বে পুনর্বহালের দাবিতে দলীয় নেতাকর্মী-সমর্থকসহ বিভিন্ন মহলে আন্দোলনও গড়ে ওঠে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম