আ.লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন দুলু
Advertisement
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম
আলী আহমেদ দুলু
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদী জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য, রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ দুলু বিএনপিতে যোগদান করেছেন।
যোগদানের পর বৃহস্পতিবার (২ জুলাই) রায়পুরা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি দাবি করেন, তিনি আগে বিএনপির ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন নিজের রাজনৈতিক অবস্থানে ফিরে এসেছেন।
সংবাদ সম্মেলনে আলী আহমেদ দুলু বলেন, আমি আগে বিএনপি (ছাত্রদল) করতাম। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আমি ব্যালেন্স করতে আওয়ামী লীগের সমর্থন করতাম। আমি কোনো দলের না।
