Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

Advertisement

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:০৯ এএম

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া। তারা আপন দুই সহোদর ভাই।

স্থানীয়রা জানান, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎ তার ছিড়ে জমিতে পরে। এসময় জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। 

আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানা গেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে পিতা-পুত্রের মৃত্যু

গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে পিতা-পুত্রের মৃত্যু

ফলাফলের দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এসএসসিতে পেলেন গোল্ডেন জিপিএ-৫

ফলাফলের দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এসএসসিতে পেলেন গোল্ডেন জিপিএ-৫

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম