Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ এএম

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

আসাদুজ্জামান টিটন মিয়া। ফাইল ছবি

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে আইপিএস মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া (পুলিশের উপপরিদর্শক) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান টিটন মিয়া ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিতে শনিবার নিজ বাড়িতে আসেন এসআই আসাদুজ্জামান টিটন। সন্ধ্যার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে তিনি বাড়িতে থাকা আইপিএস মেরামতের কাজ শুরু করেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম