Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

Advertisement

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

প্রতীকী ছবি

Advertisement

জয়পুরহাটের কালাইয়ে ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বরেন্দ্র পাম্পের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ি পুকুরে এ ঘটনা ঘটে। 

জামাল উদ্দিন ইটাতলা গ্রামের জপো উদ্দিনের ছেলে। 

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শালুকগালি পুকুরের পানি কমাতে বাড়ি থেকে বিদ্যুতের লাইন টেনে বরেন্দ্র পাম্পে সেট করেন জামাল উদ্দিন। সারারাত পাম্প চালিয়ে পানি কমলে সকালে তার ছেলে রাসেল (১১) পাম্পের লাইন খুলে দিতে পুকুরে নামে। এ সময় বাবা জামাল উদ্দিন পুকুরপাড়ে দাঁড়িয়েছিলেন। নামার পর রাসেল বাঁচাও বলে চিৎকার করলে জামাল উদ্দিন পুকুরে ঝাপিয়ে পড়েন। এ সময় বরেন্দ্র পাম্পের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রাসেলকে ভর্তি করেন।     

এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার পরিদর্শক (তদন্ত) দিপেন্দ্রনার্থ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।    

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ৩ যুবককে ফেরত নিল বিএসএফ

বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ৩ যুবককে ফেরত নিল বিএসএফ

বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

বালু উত্তোলনের প্রতিবাদ বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

রেস্তোরাঁয় চা-পানের এক মিনিটে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা গায়েব

রেস্তোরাঁয় চা-পানের এক মিনিটে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা গায়েব

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম