Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ৩ যুবককে ফেরত নিল বিএসএফ

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম

বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ৩ যুবককে ফেরত নিল বিএসএফ

Advertisement

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে পুশইন করা তিন যুবককে ফেরত নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে তাদের ভারতে ফেরত নিয়ে যায় বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২৭৬-এর পাশ দিয়ে বিএসএফ সদস্যরা তিন যুবককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিজিবি তাদের শূন্যরেখায় আটকে রাখে।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিজিবি পাহারা জোরদার করে কড়া অবস্থান নেয়। পরবর্তীতে ক্যাম্প কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের সিদ্ধান্তের পর বিএসএফ সদস্যরা শূন্যরেখা থেকে ওই তিন যুবককে ভারতে ফিরিয়ে নেয়।

সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের পর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা শূন্যরেখায় থাকা তিন যুবককে ফেরত নিয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

বালু উত্তোলনের প্রতিবাদ বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

রেস্তোরাঁয় চা-পানের এক মিনিটে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা গায়েব

রেস্তোরাঁয় চা-পানের এক মিনিটে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা গায়েব

প্রান্তিক মানুষের আয় বাড়াতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রান্তিক মানুষের আয় বাড়াতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রবাসে যুবকের মৃত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল লাশ

প্রবাসে যুবকের মৃত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল লাশ

‘বিয়ে না করলে যাব না’ প্রেমিকের বাড়ির সামনে মেয়েকে নিয়ে গৃহবধূ

‘বিয়ে না করলে যাব না’ প্রেমিকের বাড়ির সামনে মেয়েকে নিয়ে গৃহবধূ

জমির জন্য বোনকে পিটিয়ে মারলেন তিন ভাই

জমির জন্য বোনকে পিটিয়ে মারলেন তিন ভাই

আরও পড়ুন

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

শেবাচিম হাসপাতাল রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম