Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমির জন্য বোনকে পিটিয়ে মারলেন তিন ভাই

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

জমির জন্য বোনকে পিটিয়ে মারলেন তিন ভাই

Advertisement

জয়পুরহাটের সদর উপজেলার হরিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিন ভাইয়ের বিরুদ্ধে বোন বিলকিস বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার ভোরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ১ সেপ্টেম্বর নিজ গ্রামে তিন ভাইয়ের হামলায় বিলকিস বেগম গুরুতর আহত হয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। টানা প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে সেখানে তিনি মারা যান। 

নিহত বিলকিস বেগম জয়পুরহাটের সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি নুরে আলম সিদ্দিক জানান, গত ১ সেপ্টেম্বর সকালে বিলকিস বেগম পৈতৃক সূত্রে পাওয়া ৩৯ শতক জমিতে চাষাবাদ তদারকি করতে যান। ওই সময় তার তিন ভাই- রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলী তাকে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অপর দুই ভাইয়ের প্ররোচনায় ছোট ভাই রুহুল আমিন কোদালের গোড়া দিয়ে বিলকিস বেগমের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাটের ৪শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে বিলকিস বেগমের মৃত্যু হয়।

ওসি নুরে আলম সিদ্দিক আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ৪শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রান্তিক মানুষের আয় বাড়াতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রান্তিক মানুষের আয় বাড়াতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রবাসে যুবকের মৃত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল লাশ

প্রবাসে যুবকের মৃত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল লাশ

‘বিয়ে না করলে যাব না’ প্রেমিকের বাড়ির সামনে মেয়েকে নিয়ে গৃহবধূ

‘বিয়ে না করলে যাব না’ প্রেমিকের বাড়ির সামনে মেয়েকে নিয়ে গৃহবধূ

হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে শ্যালক আটক

হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে শ্যালক আটক

দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক

ব্যতিক্রমী ব্রেকআপ দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক

জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম