Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৮

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম

দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৮

Advertisement

বগুড়ার সারিয়াকান্দিতে জমির মালিকানা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে একজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

দুপুরে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত লিটন সাকিদার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি মণ্ডলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। জমির মালিকানা নিয়ে একই গ্রামের তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সঙ্গে দুদু প্রামাণিকের ছেলে খাজা প্রামাণিকের (৬০) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে উভয়পক্ষের একাধিক মামলা আছে।

শুক্রবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। মারামারিতে উভয়পক্ষের লিটন সাকিদার, মুহিদুল সাকিদারের ছেলে রিপন আহমেদ সাকিদার (৩২), তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদার (৬৪), মৃত ওফিজ সাকিদারের ছেলে সায়েদজ্জামান সাকিদার (৬২), ফুল বাবু সাকিদারের ছেলে সহিদ ইসলাম সাকিদার (৩১), দবির সাকিদারের ছেলে মন্তেজার রহমান সাকিদার (৫৫), মুহিদুল ইসলাম সাকিদারের স্ত্রী দিলেরা বেগম (৪০), মালেক প্রামাণিকের ছেলে তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) এবং জুয়েল মিয়া প্রামাণিকের ছেলে মুন প্রামাণিক (২৮) আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে লিটন সাকিদার, রিপন আহমেদ এবং মুহিদুল সাকিদারের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে লিটন সাকিদার মারা যান।

সারিয়াকান্দি থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তাদের গ্রেফতার করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম