Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বর্ষা এলেই পানিতে ডুবে যায় সরকারি স্কুলের শ্রেণিকক্ষ-খেলার মাঠ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

বর্ষা এলেই পানিতে ডুবে যায় সরকারি স্কুলের শ্রেণিকক্ষ-খেলার মাঠ

বর্ষা এলেই পানিতে ডুবে যায় চট্টগ্রামের শতবর্ষী গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ-খেলার মাঠ

Advertisement

শ্রেণিকক্ষ ও খেলার মাঠ, সবখানেই থৈ থৈ করছে পানি। ছোট ছোট কচুরিপানা ও শ্যাওলা দেখে যে কারও মনে হবে, যেন পানির উপর তৈরি করা হয়েছে বিদ্যালয়ের বহুতল ভবন।

বর্ষা এলেই এমন চিত্র দেখা যায় চট্টগ্রামের শতবর্ষী গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে।

জলজট তৈরি হওয়ায় বিদ্যালয়টির নিচতলার শ্রেণিকক্ষে যেমন পাঠদান ব্যাহত হচ্ছে, তেমনি কক্ষগুলো পরিণত হয়েছে এডিস মশার প্রজননক্ষেত্র। এ কারণে উল্লেখযোগ্য হারে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি।

সংশ্লিষ্টরা জানিয়েছে, বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্ট ভরাট করার কারণে গত দুই বছর ধরে বর্ষাকালে নিমজ্জিত থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। ফলে সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে।

গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবস্থিত। ১৯১৪ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। এটি দক্ষিণ চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।

সরেজমিন দেখা যায়, পানিতে নিমজ্জিত হয়ে আছে স্কুলের নিচতলায় অবস্থিত শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন, ল্যাবরেটরি, এবাদত খানা, ছাত্রী-শিক্ষকদের পৃথক টয়লেট, সরকারি বই রাখার গোডাউন ও মাঠ। দেখে মনে হয়, যেন পানিতে ভাসছে বিদ্যালয়টি। এ কারণে বিদ্যালয়টি নিচতলার সব কার্যক্রম বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উপরের তলায় যাওয়ার জন্য অস্থায়ীভাবে পানির ওপর লো বেঞ্চ বসানো হয়েছে। সেই লো বেঞ্চ দিয়ে ক্লাশ করতে যেতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের।

স্যাঁতসেঁতে পরিবেশে হওয়ায় মশার প্রজননও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এ কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাচ্ছেন না।

গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন বলেন, সড়ক ও আশপাশের স্থাপনা উঁচু হওয়ায় সামান্য বৃষ্টিতে বিদ্যালয়টির উত্তর-পশ্চিম দিকে পানি জমে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে, আগে যে কালভার্ট দিয়ে পানি প্রবাহিত হতো সেটি ভরাট করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চন্দনাইশ পৌরসভার উদ্যোগে স্থানীয় সাবরেজিস্ট্রার অফিস সংলগ্ন (গাছবাড়িয়া দুল্লভ পাড়া-খানহাট পর্যন্ত) সড়কের মাঝখানে ড্রেন নির্মাণ কাজ শুরু করার পর ওই কালভার্টটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেই ড্রেনের কাজও সম্পন্ন না করার কারণে সব পানি বিদ্যালয় প্রাঙ্গণে এসে জমা হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান যুগান্তরকে বলেন, মালিকানাধীন জায়গায় অবস্থিত একটি কালভার্ট বন্ধ করে দেওয়ায় গত দুই বছর ধরে এই সমস্যাটি তৈরি হয়েছে। সমাধানের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি ড্রেন তৈরি করা হচ্ছে। সেটির কাজ চলমান রয়েছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের জলাবদ্ধতা সমস্যা সমাধান হয়ে যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম