Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নদীতে গোসলে নেমে বড় বোন নিখোঁজ, ছোট বোন উদ্ধার

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৪৪ এএম

নদীতে গোসলে নেমে বড় বোন নিখোঁজ, ছোট বোন উদ্ধার

Advertisement

বরিশালের মুলাদীতে নানা বাড়িতে বেড়াতে এসে জয়ন্তী নদীতে গোসল করতে নেমেছিল জামিলা (১৪) ও জান্নাত (১২) নামে দুই বোন। জান্নাতকে জীবিত উদ্ধার করা গেলেও স্রোতের টানে তলিয়ে গেছে বড় বোন জামিলা।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর অলিল মেম্বার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জামিলা মুন্সীগঞ্জের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। স্বজনরা জানান, সে গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে তার নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় বাসিন্দা রাসেদ খান জানান, শুক্রবার দুপুরে জামিলা ও জান্নাত নদীতে গোসল করতে যায়। তারা সাঁতার না জানায় নদীর পাড়ের অল্প পানিতে নেমেছিল। হঠাৎ পা পিছলে জামিলা নদীতে ডুবে যায়। এ সময় জান্নাত চিৎকার করে এবং বড় বোনকে বাঁচাতে তার চুল ধরে টেনে তোলার চেষ্টা করলে দুই বোনই পানিতে তলিয়ে যেতে থাকে। চিৎকার শুনে পাড়ে থাকা এক পথচারী নদী থেকে জান্নাতকে উদ্ধার করলেও জামিলা নিখোঁজ হয়ে যায়।

পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এবং মুলাদী ফায়ার সার্ভিসে খবর দেন।

মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মো. সজিবুর রহমান জানান, দুপুরের পর থেকেই ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। রাত পৌনে ৯টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম