Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাতামুহুরীতে শিশু অপহরণের অভিযোগে যুবককে গণপিটুনি

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

মাতামুহুরীতে শিশু অপহরণের অভিযোগে যুবককে গণপিটুনি

অপহরণ চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। প্রতীকী ছবি

Advertisement

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় সাত বছর বয়সি এক শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগে সোহেল (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত সোহেল ওই এলাকার ফররুখ আহমদের ছেলে।  

শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।   

স্থানীয়দের দাবি, শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সোহেল ঘরের দরজার ছিটকিনি খুলে একই এলাকার মোহাম্মদ এহেছানের সাত বছর বয়সি মেয়েকে ঘুমন্ত অবস্থায় অপহরণের চেষ্টা করেন। তবে শিশুটিকে নিয়ে যাওয়ার সময় তিনি পা পিছলে উঠানে পড়ে গেলে শিশুটির চিৎকারে তার মা-বাবা ঘর থেকে বেরিয়ে এসে মেয়েকে উদ্ধার করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে পড়ে থাকা একটি টর্চলাইট ও একটি হিজাবের সূত্র ধরে সোহেলকে শনাক্ত করা হয়। পরে তাকে তার চাচার বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। 

স্থানীয়দের আরও বলেন, সোহেলের মোবাইল ফোন পরীক্ষা করে শিশুটিকে কক্সবাজারে একজনের কাছে বিক্রির বিষয়ে যোগাযোগের কিছু তথ্য পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরির অভিযোগও রয়েছে। 

এ ঘটনায় চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, সোহেলকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সাত বছর বয়সি এক শিশুকে অপহরণের পর যৌন নির্যাতন করে পানিতে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, অপরাধের যথাযথ বিচার ও আইনের কার্যকর প্রয়োগ না থাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাটহাজারীতে গ্যারেজ মালিককে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

হাটহাজারীতে গ্যারেজ মালিককে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু অপহরণের ঘটনায় খেলাঘরের উদ্বেগ

সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু অপহরণের ঘটনায় খেলাঘরের উদ্বেগ

অপহরণের পর সাবেক কর্মীকে নির্যাতনের অভিযোগ

কাজ ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ মালিকের কাণ্ড অপহরণের পর সাবেক কর্মীকে নির্যাতনের অভিযোগ

নেত্রকোনা থেকে ‘অপহৃত’ তরুণী ঢাকায় উদ্ধার, যুবক গ্রেফতার

নেত্রকোনা থেকে ‘অপহৃত’ তরুণী ঢাকায় উদ্ধার, যুবক গ্রেফতার

কমলনগরে অপহরণের শিকার চা দোকান কর্মচারী, টাকা দিয়েও মেলেনি মুক্তি

কমলনগরে অপহরণের শিকার চা দোকান কর্মচারী, টাকা দিয়েও মেলেনি মুক্তি

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম