Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হাটহাজারীতে গ্যারেজ মালিককে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ এএম

হাটহাজারীতে গ্যারেজ মালিককে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

Advertisement

নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকা থেকে মো. হেলাল উদ্দিন (৪০) নামে এক গ্যারেজ মালিককে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গ্যারেজ মালিক হেলাল উদ্দিন হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রুহুলাপুর গ্রামের চুন্নু মিয়া তালুকদার বাড়ির শামসুল আলমের পুত্র।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক।

তিনি জানান, দীর্ঘদিন ধরে হেলাল উদ্দিন পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় তার মালিকানাধীন একটি গাড়ির গ্যারেজ পরিচালনা করে আসছিল।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উক্ত এলাকা থেকে গ্যারেজ মালিক হেলালকে কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক একটি গাড়িতে তুলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে দুর্বৃত্তরা ওই গ্যারেজ মালিকের স্ত্রীর মুঠোফোনে ফোন করে তার স্বামীর মুক্তির জন্য চাঁদা দাবি করে বলে জানা গেছে।  

ঘটনার পর গ্যারেজ মালিকের স্ত্রী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি তার স্বজনরা পাঁচলাইশ থানাকে অবহিত করেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ওই গ্যারেজ মালিকের সন্ধানে কার্যক্রম চালাচ্ছে।

এদিকে, গ্যারেজ মালিকের স্ত্রী থানা পুলিশকে জানিয়েছে, আবুল কাশেম নামে জৈনক এক ব্যক্তি তার স্বামী হেলাল উদ্দিনের কাছে ৮ লক্ষ টাকা পাবে। এর মধ্যে ৩ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকার জন্য তার স্বামীকে অপহরণ করা হয়েছে।

এ ব্যাপারে পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং যে গাড়ি করে গ্যারেজ মালিককে তুলে নেওয়া হয়েছে গাড়িটি আমরা শনাক্ত করেছি। গ্যারেজ মালিককে উদ্ধার করতে আমাদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম