Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

Advertisement

Icon

নেত্রকোনা ও দুর্গাপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম

সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

Advertisement

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে সীমান্তবর্তী একটি নালায় মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকটি শিশু কাদার নিচে মর্টার শেলটি দেখতে পায়। এরপর স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩১ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৯৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেলটি পাওয়া যায়। এটি প্রায় ৬০ মিলিমিটার আকারের একটি অবিস্ফোরিত মর্টার শেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী (৩০) শিশুদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে নালা থেকে মর্টার শেলটি এনে নিজের বাড়ির পাশে নিরাপদ স্থানে রাখেন এবং তাৎক্ষণিকভাবে ভবানীপুর বিওপিকে খবর দেন।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি শনাক্ত করে। পরে নিরাপত্তার স্বার্থে সেটিকে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা হয় এবং ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

বিজিবি জানায়, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে শেলটি ধ্বংস করার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম