Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মন্ত্রীর কর্মসূচিতে চোরের দাপট, বিএনপি নেতাদের মোবাইল ফোন-মানিব্যাগ উধাও

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম

মন্ত্রীর কর্মসূচিতে চোরের দাপট, বিএনপি নেতাদের মোবাইল ফোন-মানিব্যাগ উধাও

Advertisement

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের একাধিক জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে কর্মী সেজে আসা চোরচক্রের দৌরাত্ম্যের শিকার হয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েক নেতা। 

জনতার ভিড়ের সুযোগে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা ও ব্যাংক কার্ড। অনুষ্ঠান শেষে অনেকেই বিষয়টি টের পান।

শুক্রবার (৩ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়ন, ধনবাড়ী পৌর শহরের নবাববাড়ি ঈদগাহ মাঠ, নবাব ইনস্টিটিউটের খেলার মাঠ এবং বাজার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানসহ একাধিক রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসব কর্মসূচির শুরুতেই জনসমাগমের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র হাতসাফাই চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

একাধিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি)। তার মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়েছে। 

এছাড়া উপজেলা বিএনপির সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব আলী আল শাফি রিমু, বিএনপি নেতা রাঙ্গা, পৌর যুবদল নেতা নাছির, ছাত্রদল নেতা ইসমাইলসহ আরও কয়েকজন নেতার মোবাইল ফোন, মানিব্যাগ ও ব্যাংক কার্ড খোয়া গেছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হকের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, ফোনটিও চুরি হওয়া তালিকায় রয়েছে।

মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন মোবাইল ফোন ও ব্যাংক কার্ড হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ খোয়া যাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

স্থানীয় নেতাদের দাবি, পরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চোরচক্র কর্মী সেজে জনসমাগমে ঢুকে পকেটমারির ঘটনা ঘটিয়েছে।

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক বলেন, এ পর্যন্ত একজন মোবাইল ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহত

ঋণ করে বিদেশযাত্রা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহত

ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: টুকু

ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: টুকু

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

অসাধু এজেন্টদের কারণে ভিসার স্লট পেতে ভোগান্তি: ভারতীয় ডেপুটি হাইকমিশনার

অসাধু এজেন্টদের কারণে ভিসার স্লট পেতে ভোগান্তি: ভারতীয় ডেপুটি হাইকমিশনার

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম