Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরগঞ্জে এনসিপির ৬৮ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

Advertisement

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

সুন্দরগঞ্জে এনসিপির ৬৮ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে মো. আল শাহাদাত জামান জিকোকে আহ্বায়ক, মো. আশানুর রহমানকে সদস্যসচিব এবং মো. আজিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে এনসিপির গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও সদস্যসচিব রাহাত ইবনে শহীদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে উপজেলা পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা এবং একটি পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে মো. লুৎফর রহমান বকশীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মো. আনারুল হক সরকার, দিলশাদ উর্মি, মো. ফারুকুল ইসলাম, মো. আব্বাস আলী, মো. আবদুর রাজ্জাক, মো. ফরিদুল ইসলাম মাসুদ, মো. মকবুল হোসেন ও মো. রোকনুজ্জামান আকন্দ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে, মো. আলমগীর হোসেন আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। পাশাপাশি নয়জনকে যুগ্ম সদস্যসচিব এবং নয়জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটিতে মো. বেলাল হোসেন বিপুলকে জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের আরও ৪০ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলা পর্যায়ে সংগঠন সম্প্রসারণ, নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পূর্বের সমন্বয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

এনসিপি নেতার পদত্যাগ

এনসিপি নেতার পদত্যাগ

কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?

নাহিদ ইসলামের পোস্ট কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম