Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম

সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনে থাকা বসার সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম জিহাদ (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকালে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি এলাকার আবুল খোনারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত জিহাদ ওই বাড়ির মোহাম্মদ জয়নালের ছেলে। সে স্থানীয় আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃত শিশুর বাবা শ্রমিক ইউনিয়নের নেতা মোহাম্মদ জয়নাল জানান, দুপুরের খাবার খেয়ে বসত ঘরের সামনে খেলাধুলা করছিল জিহাদ। একপর্যায়ে বিকাল ৩টার দিকে বসতঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। স্বজনদের চিৎকার শুনে আমি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জিহাদের মৃত্যু হয়। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, ভুক্তভোগী পরিবার কোনো অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

দীর্ঘদিনের রোগযন্ত্রণা সইতে না পেরে অ্যাসিড পান, যুবকের মৃত্যু

দীর্ঘদিনের রোগযন্ত্রণা সইতে না পেরে অ্যাসিড পান, যুবকের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম