Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অর্থাভাবে মেরামত হয়নি ঝড়ে ভাঙা ঘর, অন্ধ স্বামী ও ৩ সন্তান নিয়ে মানবেতর জীবন

Advertisement

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম

অর্থাভাবে মেরামত হয়নি ঝড়ে ভাঙা ঘর, অন্ধ স্বামী ও ৩ সন্তান নিয়ে মানবেতর জীবন

গত মাসে কালবৈশাখী ঝড়ে ঘরটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হলেও অর্থের অভাবে এখনো তা মেরামত করতে পারেননি তিনি।

Advertisement

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী ও তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন সাহারা বেগম। উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধসংলগ্ন একটি জরাজীর্ণ ঘরেই তাদের বসবাস। গত মাসে কালবৈশাখী ঝড়ে ঘরটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হলেও অর্থের অভাবে এখনো তা মেরামত করতে পারেননি তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাহারা বেগম সেলাইয়ের কাজ ও অন্যের বাড়িতে গৃহস্থালির কাজ করে কোনোমতে সংসার চালান। স্বামী দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের পুরো দায়িত্ব তার কাঁধেই। ঝড়ে ঘরের চাল উড়ে যায় এবং চারপাশের বেড়া, দরজা ও জানালা ভেঙে পড়ে। পরে কিছু মানুষের সহযোগিতায় চালে অল্প কিছু টিন লাগানো হলেও ঘরটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সাহারা বেগম বলেন, অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে ঘর মেরামতের কাজ শুরু করেছিলেন। পরে স্থানীয় সমাজসেবক আবদুর রহমান সোয়েব বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ১৩ হাজার টাকা সংগ্রহ করে সহায়তা করেন। কিন্তু বেড়া, টিন, নির্মাণসামগ্রী ও মিস্ত্রির খরচ জোগাতে না পারায় এক মাস ধরে কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে।

তিনি বলেন, ঝড়-বৃষ্টি শুরু হলেই তিন সন্তান ও অন্ধ স্বামীকে নিয়ে আতঙ্কের মধ্যে রাত কাটাতে হয়। কখন ঘর ভেঙে পড়ে, সেই ভয় সব সময় তাড়া করে।

আবদুর রহমান সোয়েব জানান, ঘরটি পুরোপুরি মেরামতে প্রায় ২২ হাজার টাকা প্রয়োজন। তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও শিক্ষক মহিবুল্লাহ ইলিয়াস এবং জাগ্রত মনপুরা ফাউন্ডেশনের সভাপতি মো. রাকিবুল ইসলামও সাহারা বেগমের পরিবারের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তাদের মতে, জীবনসংগ্রামে লড়াই করা এই অসহায় পরিবারের পাশে রাষ্ট্র ও সমাজের সামর্থ্যবান মানুষের এগিয়ে আসা জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঙ্গা ইলিশের বাজার

২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঙ্গা ইলিশের বাজার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম