Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ স্ট্যাটাসের পর যুবক নিহত

Advertisement

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ স্ট্যাটাসের পর যুবক নিহত

জুয়েল রানা

Advertisement

চট্টগ্রামের বাঁশখালীতে ‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’, ফেসবুকে এমন স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার দারোগাবাজার এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জুয়েল রানা (২৮) উপজেলার চাম্বল সিকদার দোকান এলাকার শামসুল আলমের পুত্র। 

স্থানীয় সূত্রের জানা যায়, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে বিশ্বকাপ ফুটবলের শেষ ১৬ পর্বে নরওয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রাজিল হেরে যাওয়ায় নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন- ‘দল করি, হারবে-জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক  বলেন, জুয়েল রানা নামের একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে বিস্তারিত জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম