Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পূর্বধলায় এসিড নিক্ষেপে কিশোরসহ তিনজন দগ্ধ

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম

পূর্বধলায় এসিড নিক্ষেপে কিশোরসহ তিনজন দগ্ধ

Advertisement

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে লক্ষ্য করে এসিড ছোড়ার ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের শাহাবাজপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- উপজেলার ইয়ারন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাকিল (১৭), তুলাবাইদ গ্রামের মৃত সমেশ আলীর ছেলে মো. সিরাজ এবং একই ইউনিয়নের মৃত বিপিনের ছেলে গৌরাঙ্গ (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবাজপুর বাজারে সাগর জুয়েলার্সের পাশের একটি কাপড়ের দোকানে অবস্থান করছিলেন শাকিল। এ সময় সাগর জুয়েলার্সের মালিকের ভাই মো. শামীমের (১৮) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম জুয়েলার্সের কাজে ব্যবহৃত এসিড শাকিলকে লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ। এতে শাকিলের পাশাপাশি ঘটনাস্থলে থাকা মো. সিরাজ ও গৌরাঙ্গও দগ্ধ হন। তাদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে শাকিল ও সিরাজকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সিরাজ বাড়ি ফিরে এলেও শাকিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. শামীম ও সাগর জুয়েলার্সের মালিক সাগর মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সোমবার সন্ধ্যায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এসিড অপরাধ দমন আইনসহ প্রযোজ্য আইনে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম