Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজারে পাহাড় ধসে শিশুর মৃত্যু

Icon

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম

কক্সবাজারে পাহাড় ধসে শিশুর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের পেকুয়ায় গত দুই দিনের টানা বর্ষণে পাহাড় ধসে মো. মিনহাজ উদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করেছে। 

সোমবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খলিফা মুরা আলিম্যার ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু মিনহাজ একই এলাকার কলিম উল্লাহর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনের বৃষ্টিতে পাহাড়ি এলাকায় বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুপুরে ভারি বর্ষণের ফলে পাহাড়ের মাটি ধসে পড়ে কলিম উল্লাহর বাড়ির ওপর। এ সময় বাড়ির দেওয়াল চাপা পড়ে শিশুটি মারা যায়। পরে স্থানীয়রা মাটির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এদিকে পাহাড় ধসে শিশু মিনহাজের মৃত্যুতে পরিবার ও  এলাকাজুড়ে শোক নেমে এসেছে। সেই সঙ্গে আশেপাশের পাহাড়ি এলাকায় বসবাস করা মানুষের মাঝে আতঙ্কও বিরাজ করছে।  

স্থানীয় ইউপির সদস্য মনজুর আলম পাহাড় ধসে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারি বর্ষণের ফলে বসতভিটার পেছনে পানি জমে যায়। নিহত শিশু ও তার নানী পানি নিষ্কাশনের কাজ করছিল। এ সময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে বসতঘরের উপরে পড়ে। এতে বাড়ির দেওয়াল চাপা পড়ে শিশুটি মারা যায়। সঙ্গে থাকা নানিও আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাহাড়ে অভিযানে যৌথবাহিনী

পাহাড়ে অভিযানে যৌথবাহিনী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৫

মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু

মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু

সাংবাদিক মেহেদী হাসানের বাবার ইন্তেকাল

সাংবাদিক মেহেদী হাসানের বাবার ইন্তেকাল

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম