টানা বর্ষণ
চট্টগ্রামে দেয়াল ধসে যুবকের মৃত্যু, আহত আরও ৪
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নগরীর পাঁচলাইশ থানাধীন রহমাননগর এলাকায় বাউন্ডারি ওয়াল ধসে শফিকুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শফিকুর রহমানের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকায়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, রহমাননগর আবাসিক এলাকায় একটি বাউন্ডারি ওয়ালের পাশে গড়ে উঠেছে বেশ কিছু কাঁচা টিনশেড বাড়ি। প্রবল বর্ষণে পানির স্রোতে দেয়ালের নিচের মাটি সরে গেলে তা কয়েকটি ঘরের ওপর ধসে পড়ে। এতে ঘরে থাকা লোকজন চাপা পড়ে। স্থানীয় লোকজনের পাশাপাশি খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনও উদ্ধার অভিযানে নামে।
দেয়ালের নিচ থেকে মৃত অবস্থায় যুবক শফিকুর রহমানের লাশ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও চারজনকে। তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
