Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উত্তাল ঢেউয়ের মধ্যে গোসলে নেমে শুভসন্ধ্যার সৈকতে পর্যটক নিখোঁজ

Advertisement

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পিএম

উত্তাল ঢেউয়ের মধ্যে গোসলে নেমে শুভসন্ধ্যার সৈকতে পর্যটক নিখোঁজ

Advertisement

বরগুনার তালতলীতে পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ৫ জন গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে আসাদুল (১৬)  নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিম্নচাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউ ও অতিরিক্ত পানির স্রোতের চাপে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ আসাদুল্লাহ আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মো. মুসা হাওলাদারের ছেলে। মঙ্গলবার  দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তালতলী থানা পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের একদল  উদ্ধারকারী সদস্য পর্যটক নিখোঁজ আসাদুলকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে আবহাওয়া বৈরী থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।  

তালতলী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মুসা হাওলাদারের ছেলে আসাদুল্লাহ (১৬) তার দুই বন্ধু বশির হাওলাদারের ছেলে আতাউল্লাহ (১৭) ও জাফর হাওলাদারের ছেলে মো. জাকারিয়াকে (১৫) নিয়ে সোমবার সকালে তালতলী উপজেলার ঠংপাড়া গ্রামের ভগিনীপতি শাওনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় শাওন (২৫) ও আরেক বন্ধু সাগরসহ (২৩) ৫ জন মিলে শুভসন্ধ্যা সৈকতে ঘুরতে যান। সৈকতে ঘোরা শেষে তারা সাগরের পানিতে গোসলে নামেন।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় স্রোতের টানে ৫ বন্ধু গভীর সাগরে ভেসে যান। স্থানীয় জেলেরা দেখতে পেয়ে আতাউল্লাহ, জাকারিয়া, শাওন ও সাগরকে উদ্ধার করে কিনারে নিয়ে আসেন। এ সময় নিখোঁজ হন আসাদুল্লাহ।

স্থানীয় এক জেলে জানান, আসাদুল ভেসে গিয়ে দীর্ঘসময় ধরে সমুদ্রের মাঝে মাছধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে ভাসতে থাকলেও একপর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত এসে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ আসাদুলকে উদ্ধার করতে অভিযান শুরু করেন।

নিদ্রা সখিনা নৌ-পুলিশ ক্যাম্পের এসআই মো. জিয়াউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে উপস্থিত হয়ে নিখোঁজ পর্যটক আসাদুল্লাহকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তালতলী উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার মো. আহসান হাবিব বলেন, নিখোঁজ পর্যটক আসাদুল্লাহকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। 

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরের দিকে পাঁচ বন্ধু তালতলীর শুভসন্ধ্যায় ঘুরতে গিয়ে সমুদ্রে গোসলে নেমে আসাদুল নামে একজন নিখোঁজ হন। তাকে উদ্ধারের জন্য পুলিশ ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে। তবে সাগরে নিম্নচাপ এবং বিরামহীন বৃষ্টির কারণে অভিযান পরিচালনায় কিছুটা ব্যাঘাত ঘটছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

নিষেধাজ্ঞার আগে পাথরঘাটায় ইলিশ বিক্রির ধুম, দামেও বেশি

নিষেধাজ্ঞার আগে পাথরঘাটায় ইলিশ বিক্রির ধুম, দামেও বেশি

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম