Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুল থেকে ছেলেকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না কামনার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:৩৩ এএম

স্কুল থেকে ছেলেকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না কামনার

Advertisement

প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন কামনা রানি দাশ। স্কুল ছুটি শেষে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু সেই ফেরা হলো ঠিকই লাশ হয়ে। ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের নির্মম চাপায় নিভে গেল এক মায়ের জীবন। আর মায়ের চোখের সামনেই আহত হলো তার আদরের ছেলে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চরখন্ড গোলড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কামনা রানি দাশ (৩৬) সদর উপজেলার ভগবানপুর গ্রামের সফল সূত্রধরের স্ত্রী। দুর্ঘটনায় তার ছেলে অর্ক (৯) ও নূসরাত আলম (১৪) নামের আরো একজন আহত হয়ে বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গোলড়া এলাকার আকিজ ফাউন্ডেশন স্কুল থেকে ছেলে অর্ককে নিয়ে বাড়ি ফিরছিলেন কামনা রানি। সকাল ১১টার দিকে ছেলে অর্ক ও নূসরাত আলমকে নিয়ে মহাসড়কের পাশে বাসের অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় আরিচা থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায় এবং পরে রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের নিচে আটকে থাকা কামনা রানি, দুই শিক্ষার্থী এবং ট্রাকের দুই হেলপারকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। 

হাসপাতালে কামনা রানির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলড়া হাইওয়ে থানার ওসি সেলিম মাতুব্বর জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কামনা রানি দাশ মারা গেছেন। আহত দুই স্কুল শিক্ষার্থী অর্ক ও নূসরাত আলম এবং ট্রাকের দুই হেলপার শহিদুল ইসলাম (৪৫) ও রিপন হোসেন (৪০) চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক বিল্লাল হোসেনকে (৩৫) আটক করে মানিকগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম