Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, এনসিপি নেতা নিহত

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, এনসিপি নেতা নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রাম নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ফাইয়াজ তাজরিয়ান (২৫) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা নিহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে শহীদ ওয়াসিম ফ্লাইওভারে (আখতারুজ্জামান ফ্লাইওভার) এ দুর্ঘটনা ঘটে।

ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির একজন সক্রিয় সদস্য ছিলেন। মঙ্গলবারও তিনি দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সামনের সারিতে থেকে স্লোগান দেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভারের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। মঙ্গলবার রাতে ওই পথ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন ফাইয়াজ। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন তিনি। এতে গুরুতর আহত হন ফাইয়াজ। খবর পেয়ে পুলিশ এবং এনসিপির নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এছাড়া ফ্লাইওভারে বিদ্যুৎ সরবরাহ থাকলেও বাতিগুলো বন্ধ ছিল। ফলে অন্ধকারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে ধাক্কা দেন তিনি।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানান, বিকল ট্রাকটি মেরামতের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উচ্চগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম