Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

Advertisement

Icon

বান্দরবান (দক্ষিণ) ও লামা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:০৪ এএম

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

বান্দরবানে লামায় টানা বৃষ্টির কারণে পৃথক দুই পাহাড়ধসের ঘটনায় শিশুসহ ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৫টা ও রাত ৩টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

বুধবার রাত ৩টার দিকে আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় প্রথম পাহাড়ধসের ঘটনা ঘটে। পরে ভোর ৪টার দিকে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিহতরা হলো- আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মিশন পাড়ার বাসিন্দা মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) এবং তাদের ছেলে মো. সোলেমান (৪)। 

এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একতলা পাকা ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তারের (২৫) মৃত্যু হয়। তাদের বাড়ি চট্টগ্রামের হালিশহরের রামপুরায়। তারা আজিজনগরের মিশন পাড়ায় ভাড়াটিয়া হিসেবে ছিলেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন মহরম বলেন, ভোর ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করি।

লামা থানার ওসি মোহাম্মদ কায়ছার হামিদ জানান, এক পরিবারের তিনজন ও আরেক পরিবারের দুজন নিহতের ঘটনা ঘটেছে। লাশগুলোর সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, পাহাড়ধসে ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। আমরা প্রতিনিয়ত পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে মাইকিং করে সবাইকে অনুরোধ করছি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ি শিশুদের স্কুলযাত্রা

মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ি শিশুদের স্কুলযাত্রা

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম