Logo
Logo
×

Advertisement

সারাদেশ

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

Advertisement

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা চালক-সহকারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকালে থানচি-তিন্দু সড়কের ঢালু পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন থেকে চালক ও সহকারীসহ নয়জনের একটি দল জিপ ভাড়া করে থানচির তিন্দু বড়পাথর পর্যটন স্পটে ভ্রমণে যায়। গাড়িটি পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে তিন্দু যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে জিপটি পাশের গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটক প্রাণ হারান এবং গাড়িতে থাকা বাকি সাতজন আহত হন।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বিজিবির সহায়তায় কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, পর্যটকবাহী জিপটিতে সাতজন পর্যটক ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বিজিবি ও পুলিশের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা করলেন ফুফু

৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা করলেন ফুফু

বান্দরবানের যে ৪ পর্যটন স্পটে প্রবেশে ফি লাগবে না

বিশ্ব পর্যটন দিবস বান্দরবানের যে ৪ পর্যটন স্পটে প্রবেশে ফি লাগবে না

বান্দরবানে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২

বান্দরবানে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২

বান্দরবানে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

বান্দরবানে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আরও পড়ুন

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্প মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম