Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

Advertisement

বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় নাটোরের সিংড়ার চলনবিলে এ ঘটনা ঘটে।

মৃত ইসমাইল হোসেন (৩৫) উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত যুবক ইসমাইল হোসেন সকাল ৬টায় বাড়ির পাশের দক্ষিণ মাঠে মাছ ধরতে যান। এ সময় মুষলধারে বৃষ্টির সঙ্গে একের পর এক বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল। সেই বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয় সিদ্দিক নামের এক প্রতিবেশী কৃষক মাছ ধরতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। লাশ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে লাশ পরিবারের কাজে হস্তান্তর করা হয়েছে। তবে বজ্রপাতের সময় মাঠে বা খোলা আকাশের নিচে অবস্থান না করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম