Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাঠে পাওয়ার টিলার নিতে যাওয়ার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

Advertisement

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

মাঠে পাওয়ার টিলার নিতে যাওয়ার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

Advertisement

নওগাঁর রাণীনগরে মাঠে পাওয়ার টিলার নিতে যাওয়ার সময় বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালশন গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সাখাওয়াত হোসেন উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে এলাকাজুড়ে বৃষ্টি হচ্ছিল। মাঠে থাকা নিজেদের পাওয়ার টিলারটি বাড়িতে নিয়ে আসার জন্য সাখাওয়াত হোসেন ও তার ছেলে একসঙ্গে মালশন গ্রামের মাঠে যাচ্ছিলেন। পথে বজ্রপাতে কৃষক সাখাওয়াত গুরুতর আহত হন। এ সময় তার ছেলে স্থানীয় লোকজনকে খবর দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বলেন, বজ্রপাতে কৃষক সাখাওয়াত হোসেনের মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

আরও পড়ুন

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম