Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উল্লাপাড়ায় বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩

Advertisement

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:০৫ পিএম

উল্লাপাড়ায় বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩

Advertisement

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় অজ্ঞাত একটি বাস যাত্রীবাহী মিশুককে পেছন থেকে ধাক্কা দিলে মিশুকের যাত্রী মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। মিশুকের অপর দুই যাত্রী ও চালক আহত হন।

নিহত যাত্রী গৃহবধূ নাম নীলা বেগম (২৫)। তবে তার ৩ বছরের নিহত ছেলের নাম জানা যায়নি। নীলা কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী। দুর্ঘটনায় মিশুকযাত্রী বিপ্লবও আহত হয়েছেন। অপর আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ঘটনার সময় ঢাকা অভিমুখে দ্রুতগতিতে যাওয়া একটি অজ্ঞাত বাস পেছন থেকে মিশুককে চাপা দেয়। মিশুকটি যাত্রীদের নিয়ে কামারখন্দের দিকে যাচ্ছিল। বর্তমানে নিহত নীলা ও তার শিশু সন্তানের লাশ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটির অনুসন্ধান করছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম